Similar apps
Compare allApp info
- Installs
- 1+
- Category
- Education
- Content rating
- Everyone
- Version
- 1.0
- Released
- Oct 9, 2026
- Last updated
- 9 Oct 2026
- In-app purchases
- No
- Contains ads
- No
- Promo video
- No
- Requires Android
- 7.0
Loading…
This app isn't in any of our charts yet.
আইন ও পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি: ধারা, প্রশ্নোত্তর, কুইজ ও মডেল টেস্ট
আইন শিক্ষালয় আইন ও পদোন্নতি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি শিক্ষামূলক অ্যাপ। পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (যেমন কনস্টবল/নায়েক থেকে এএসআই, এসআই ও পরিদর্শক) এবং আইন বিষয়ক অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় আইন, ধারা, প্রশ্নোত্তর ও অনুশীলন এখানে এক জায়গায় সাজানো আছে। যা যা পাবেন • আইন ও বিধিসমূহ দণ্ডবিধি ১৮৬০, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮, পুলিশ আইন ১৮৬১, সাক্ষ্য আইন ১৮৭২ ও পিআরবি ১৯৪৩ সহ শতাধিক আইন ও বিধিমালা, ধারা নম্বর ও শিরোনাম অনুযায়ী সাজানো। • ধারা পড়ুন ও সংরক্ষণ করুন প্রতিটি ধারা আলাদাভাবে পড়ুন, আগের বা পরের ধারায় যান, প্রয়োজনীয় ধারা বুকমার্ক বা শেয়ার করুন। • দ্রুত সার্চ আইনের নাম, ধারা নম্বর বা বিষয় লিখে প্রয়োজনীয় ধারা ও প্রশ্ন খুঁজে নিন। • মডেল টেস্ট ও লাইভ পরীক্ষা নির্ধারিত সময়ে মডেল টেস্টে অংশ নিন, ফলাফল দেখুন এবং লিডারবোর্ডে নিজের অবস্থান জানুন। • বিষয়ভিত্তিক পরীক্ষা ও অনুশীলন আইনের প্রতিটি অধ্যায় থেকে আলাদাভাবে নিজেকে যাচাই করুন। প্রশ্ন ব্যাংক ও বিগত সালের প্রশ্ন অনুশীলন করুন। • কুইজ চ্যালেঞ্জ লেভেলভিত্তিক কুইজের মাধ্যমে আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুশীলন করুন। • প্রশ্নোত্তর সাধারণ আইন জ্ঞান, ফৌজদারি আইন, দেওয়ানি আইন এবং সংবিধান ও মৌলিক অধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। • লেকচার ও নোটস ভিডিও ক্লাস, অডিও লেকচার ও পিডিএফ নোট। • নিজের অগ্রগতি অংশ নেওয়া পরীক্ষা, পারফরম্যান্স ও ভুল উত্তর দেওয়া প্রশ্নগুলো আবার দেখে নিজের দুর্বল জায়গা চিহ্নিত করুন। • আলোচনা অন্যান্য শিক্ষার্থীদের সাথে প্রস্তুতি নিয়ে প্রশ্ন ও অভিজ্ঞতা শেয়ার করুন। • জরুরি সেবার নম্বর জাতীয় জরুরি সেবা ৯৯৯ সহ প্রয়োজনীয় হেল্পলাইন নম্বর এক জায়গায়। • নোটিফিকেশন নতুন পরীক্ষা, লাইভ প্রোগ্রাম ও আপডেটের খবর নোটিফিকেশনে পান। চাইলে যেকোনো সময় বন্ধ রাখতে পারবেন। কাদের জন্য • বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন পুলিশ সদস্য • আইন বিষয়ে পড়াশোনা করছেন বা বিভিন্ন পরীক্ষার আইন অংশের প্রস্তুতি নিচ্ছেন যারা • বাংলাদেশের প্রচলিত আইন সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ গুরুত্বপূর্ণ তথ্য আইন শিক্ষালয় একটি স্বতন্ত্র শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এটি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সরকার বা কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয় এবং তাদের প্রতিনিধিত্ব করে না। অ্যাপে দেওয়া আইন ও ধারাসমূহ শুধুমাত্র শিক্ষা ও পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে; এটি আইনি পরামর্শ নয়। আইনের আনুষ্ঠানিক ও হালনাগাদ পাঠের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখুন: https://bdlaws.minlaw.gov.bd পরীক্ষার তারিখ, সিলেবাস ও পদোন্নতি সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত নোটিশ অনুসরণ করুন। ওয়েবসাইট: https://ainshikkhaloy.com